Description
বিসিএস, বাংলাদেশ ব্যাংক এবং আইবিএ-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য ‘Translation Unveiled’ একটি অনবদ্য গাইডবই। প্রচলিত অনুবাদের বইগুলো যেখানে শুধু গৎবাঁধা শব্দার্থের ওপর জোর দেয় এবং অনুবাদের সমাধান করে দিয়েই ক্ষান্ত হয়, সেখানে এই বইটি অনুবাদের ক্ষেত্রে কন্টেক্সট বা প্রেক্ষাপট এবং কৌশলগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করেছে। সহজভাবে বললে, অনুবাদের প্রশ্নব্যাংক নয়, বরং অনুবাদ শেখার জন্য প্রধান সহায়িকা হতে পারে EazyBio Academy প্রকাশিত এ বইটি।
বইটির উল্লেখযোগ্য দিকসমূহ
-
‘জন ডো’ (John Doe) কনসেপ্ট: বইটিতে একজন গড়পড়তা পরীক্ষার্থীর অনুবাদের ক্ষেত্রে সাধারণ ভুলগুলো বোঝাতে ‘জন ডো’ চরিত্রটি ব্যবহার করা হয়েছে। আক্ষরিক অনুবাদের ফলে একজন পরীক্ষার্থী কোথায় নম্বর হারান এবং একটি ‘স্মার্ট অনুবাদ’ কেমন হওয়া উচিত—তা এই বৈসাদৃশ্যের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
-
বাক্যের সাবলীলতা ও শব্দচয়ন: একটি মানসম্মত অনুবাদের তিনটি প্রধান স্তম্ভ তথা যথাযথ শব্দ নির্বাচন, বাক্য গঠনশৈলী এবং কোহেরেন্স বা বাক্যের ধারাবাহিকতা বজায় রাখার ওপর এ বইয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। এ স্তম্ভগুলোতে কীভাবে দক্ষতা অর্জন করতে হয়, তা নিয়ে সহজ কিন্তু প্রাসঙ্গিক ও প্রয়োগিক সমাধান দিয়েছে এ বইটি।
-
বহুমাত্রিক অনুবাদ শৈলী: বইটির অন্যতম অনন্য বৈশিষ্ট্য হলো, প্রতিটি অনুচ্ছেদের জন্য ২-৩টি ভিন্ন ভিন্ন অনুবাদ দেয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা বুঝতে পারে যে, কীভাবে একই ভাবার্থকে সাধারণ থেকে আরও মার্জিত ও প্রাঞ্জল ভাষায় প্রকাশ করা যায়।
-
প্রাসঙ্গিক শব্দভাণ্ডার: এতে ১২০০-এর বেশি ‘স্মার্ট ওয়ার্ডস’ এবং প্রায় ৩০০+টি জিআরই (GRE) লেভেলের শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শব্দগুলো আলাদা তালিকার পরিবর্তে সরাসরি অনুবাদের প্রেক্ষাপটে শেখানো হয়েছে, যা পরীক্ষার্থীদের শব্দ ব্যবহারের সঠিক স্থান বুঝতে সাহায্য করে।
-
বিগত বছরের প্রশ্ন সমাধান: ৩৫তম থেকে ৪৭তম বিসিএস এবং বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোর বিস্তারিত সমাধান ও ব্যাখ্যা বইটিতে স্থান পেয়েছে।
যারা ইংরেজি বা বাংলায় সাধারণ মানের অনুবাদের বৃত্ত থেকে বেরিয়ে এসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাঁদের জন্য এই বইটি একটি আদর্শ সম্পদ। এটি কেবল ভাষা শেখায় না, বরং অনুবাদের শিল্প আয়ত্ত করতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে একজন বিশ্বস্ত পথপ্রদর্শক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।












Jannatul Ferdous Arju –
খুব সুন্দর ও ব্যতিক্রমী একটি ট্রান্সলেশন বই। গৎবাঁধা নয়। John Doe ক্যারেক্টারের মাধ্যমে স্মার্ট ট্রান্সলেশন আর সাধারন অনুবাদের পার্থক্য সহজভাবে বোঝানো হয়েছে। বিভিন্ন পরীক্ষার জন্যও বেশ উপযোগী। ভাষা সাবলীল ও পরিষ্কার। নতুনদের জন্য বিশেষভাবে কাজে দেবে।পেজের কোয়ালিটিও অনেক হাই।সাধারণ অনুবাদকদের মত লাইন বাই লাইন অনুবাদ না করে পুরো অনুবাদ টাকেই যে নতুন রুপে লিখা যায় এই বই টা তার খুব সুন্দর উদাহরণ।
Tarek Siddiki Taki –
যারা ট্রান্সলেশন পারেন, কিন্তু বিসিএস বা ব্যাংক জব উপযোগী করে ভালোভাবে শিখতে চান, এই বইটি তাদের জন্য গোল্ড মাইন। বাজারের প্রচলিত বইগুলো যেখানে সেন্টেন্স কে ভেঙে ভেঙে কোনোরকম অনুবাদ দাঁড় করানোতে জোর দেয়, Translation Unveiled সেই ‘মিডল ক্লাস ট্র্যাপ’ থেকে বেরিয়ে ভালো মানের অনুবাদ করাতে ফোকাস করায়।
বইটি পড়ার সময় বিভিন্ন জায়গায় লেখকের টিপস গুলো দারুণ কার্যকর, অনেক জায়গায়ই মনে হয়েছে যেন একেবারেই আমার করা ভুলগুলোকেই আইডেন্টিফাই করে দেয়া হয়েছে।
প্রতিটি অনুবাদকেই Noob-level এবং Goat-level অনুবাদ, অর্থাৎ দুই ধরনের অনুবাদ করে বুঝানো হয়েছে, কীভাবে অনুবাদকে better করা সম্ভব।
Really grateful to the writer(s) of Translation Unveiled.
Khalid Rahman –
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে
আজকে হাতে পেলাম বইটি।
এত জোশ ভাবে যে John Doe এর উপস্থাপনা, যে কাউকেই চমৎকৃত করবে।
অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাইয়া ও নজরুল ভাইয়াকে একদম ভিন্ন আংগিকে অনুবাদ বিষয়টি উপস্থাপন করার জন্য।
Reejvi Ahmed –
বাজারের অন্যান্য বই থেকে ব্যতিক্রমধর্মী একটি চমৎকার উপস্থাপনার সমাহার এই বইটি। তবে বইটির আকার, বাধাঁই এবং ছাপানোর মান-এ নজর দেয়া আশু প্রয়োজন৷
Admin EazyBio (verified owner) –
২০২৬-এর সংস্করণে আমরা এসব বিষয়ে মনোযোগ দিয়েছি। সুযোগ পেলে বইটি হাতে নিয়ে দেখবেন। আশা রাখছি পেজের মান, ছাপানো এবং বাঁধাই নিয়ে হতাশ হবেন না। বরং বাজারের অন্যান্য বইগুলোর তুলনায় ভালো মানের কাগজ ও কালি ব্যবহার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
Atik –
নতুন করে বলার কিছু নাই। এক কথায় অসাধারণ!!
md shakil ahmed –
“The Best Translation Book I Have Ever Read”
Rashed Kamal Anik –
Excellent book
Fabia –
John doe ক্যারেক্টারের কারণে, আমাদের গতানুগতিক চিন্তা-ধারার যে ভুলগুলো হয় তা এই বইটি থেকে বোঝা যায়।
Shakira Boksh –
অনুবাদ নিয়ে আমার সমস্যা ছিলো অনেক। অনেক ধরনের বই ফলো করেও সমাধান হচ্ছিলো না। কিন্তু, এই বইটা ভিন্নধর্মী। আর পাচঁটা বই থেকে আলাদা৷ ধন্যবাদ বইটাকে এতো সুন্দর করে গোছানোর জন্য।
Mariam Islam Meem –
সত্যি বলতে একাডেমিক রিলেটেড যে কোনো বই পড়তে আমার খুবই বিরক্ত লাগে। তবে এই প্রথম হয়তো একাডেমিক রিলেটেড কোনো বই আমি একঘেয়েমিতা ছাড়া মজা নিয়ে পড়ছি। এক্সারসাইজ গুলো করতে অনেক মজা পাচ্ছি – ‘ দেখি তো হলো কি না, উত্তর এর সাথে মিলল কি না ‘ এভাবে করে প্রত্যেকটা লেসেন এর পরে রিলেভেন্ট গুছানো এক্সারসাইজ গুলো করতে খুবই মজা লাগছে। এখনো পুরো বই পড়ে শেষ করি নি, শেষ করার পর আরও একটা রিভিউ লেখার ইচ্ছে আছে!
Abulais Shomrat (verified owner) –
ধন্যবাদ অনেক, আপু।
Nadim –
বাজারের গতানুগতিক বই গুলোর থেকে আলাদা লেগেছে। শুধু প্র্যাক্টিস নির্ভর না। ট্রান্সলেশন চর্চার পাশাপাশি ট্রান্সলেশন শেখানোতেও জোড় দিয়েছে।
robin khan –
শব্দ এবং ব্যাকরণ এর কারসাজিতে একটি বাক্যকে যে কয়েক ভাবে অনুবাদ করা যায় তা এই বইটি না পড়লে বোঝতে পারতাম না। কেন একই প্রশ্নে একেকজন একেক রকম নম্বর পায় তা এই বইয়ে তুলে ধরা হয়েছে।আশা করি পাঠক উপকৃত হবে।